•  #বাঁধনহারা

    • তোমাকে ভালোবাসি বলে এই নয় যে তোমার
    • খারাপ কথাতেও আমি সাই দেবো।
    • তুমি আমায় ছেড়ে গেলে যেতে পারো, কিন্তু...
    • বুকে হাত রেখে বলো তো এমনভাবে কি ভালোবাসা হয়..?
    • হঠাৎ,কারো বিপদের সময়..
    • তোমার তৃপ্তির স্বাদ মেটাতে যদি আমাকে তোমার ঠোঁটের উপর ঠোঁট লাগিয়ে বসে থাকতে হয়।
    • তাহলে,এমন প্রেমিকাকে আমি ঘেন্না করি।
    • ঘেন্না করি এমন ভাবে ভালোবাসা মানুষদের।
    • প্রিয়তমা,তুমি জানো ভালোবাসা মানে।
    • ভালোবাসা মানে হলো মুক্তি।
    • শিকল খোলা দূর আকাশে উড়তে দেওয়ায় স্বাধীনতা।
    • যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাখি হতে দাও।
    • সে উড়ুক,সে খুঁজুক,সে আবিষ্কার করুক
    • এই বাঁধনহারা স্বার্থান্বেষী পৃথিবীর পথের প্রেম সমাধিগুলো কে।
    • যখন সে একসময় সব রহস্য গুলোকে উদঘাটন করবে।
    • তখন সে হাসবে,বিরক্ত হবে,সে কাঁদবে সে ভালোবাসতে শিখবে।
    • কিন্তু সে ছেড়ে যাওয়ার অজুহাত কোনদিন দেবে না।
    • যারা ভালবাসতে জানে না তারা ছেড়ে যায়।
    • সত্যি কারের ভালোবাসা কোনদিন হারায় না।
    • হয়,প্রেমিক মারা যায় নয় তো প্রেমিকা।
    • নিজের মনের মানুষকে তাই পাখি হতে দাও।
    • কারণ পাখিরাও উড়তে পারার একটা সময় পরে বুঝতে পারে,
    • নিজের মনের মানুষের খাঁচার চেয়ে নিরাপদ স্থান...
    • আর এই ব্রহ্মান্ডে কোথাও নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি