মনে থাকবে না!
এই আলো, এ বিকেল, এই বেচা-কেনা,
এই কাজ-- প্রেম, রাঙা জীবনের
দেনা
এ নিবিড় পৃথিবীর, নিজেদের হঠাৎ এ
চেনা
মনে থাকবে না।
তবু কিছু থাকবে কোথাও,
এই আলো এই ছায়া যখন উধাও
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস
ফেলে চুপচাপ ঝাউ,
আলো-লাগা, ভালো-লাগা মন-নেই
তা-ও
তখন ও হয়তো কিছু থাকবে কোথাও।
তখন ও থাকবে ছবি তোমার-আমার।
দেখবে, পারো না একা হৃদয়ে
তাকাতে তুমি আর,
যত বার
তাকাবে দেখবে কেউ আছে
তাকাবার;
অপলক চোখ যেন কার
তোমার চোখের পাশে – হয়ত আমার।
আমার আকাশ নেই
আমার আকাশ নেই তবু তারে পেতে
দাও
দাও এক কণা
সোনালী সন্ধ্যায় আজ একবার বলো শুধু
বলো :' ভুলবো না'।
তারপর ভুলে যেয়ো তুলে নিয়ো দুই
চোখে
নীরব তিমির---
তারপর মুছে যাক এই কথা, এই আলো
এই পৃথিবীর।
তবু চোখে রাখ চোখ ছল হোক আঁকো
ছবি
জলরঙ দিয়ে---
খানিক আকাশ গড়ি ক্ষণিকের আলো-
ছোঁয়া
কথা- দেওয়া নিয়ে।।
হৃদয় আকাশ হয়ে আছে
হৃদয় আকাশ হয়ে আছে।
কোনো এক মৃত নাম নীলিমায় নীল
মেঘের আখর নেই, নীল অনাবিল।
কোনো এক মৃত মন শাদা ছায়াপথ
দূরের তারার ফুল -- বাসি ফুল -- মনের
শপথ।
কোনো মৃত হৃদয়ের স্বাদ
ভোরের আলোর জলে মুছে যাওয়া
চাঁদ।
হৃদয় আকাশ হয়ে আছে
কোনো এক মৃত প্রেম ভুলে যাই পাছে।
এই আলো, এ বিকেল, এই বেচা-কেনা,
এই কাজ-- প্রেম, রাঙা জীবনের
দেনা
এ নিবিড় পৃথিবীর, নিজেদের হঠাৎ এ
চেনা
মনে থাকবে না।
তবু কিছু থাকবে কোথাও,
এই আলো এই ছায়া যখন উধাও
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস
ফেলে চুপচাপ ঝাউ,
আলো-লাগা, ভালো-লাগা মন-নেই
তা-ও
তখন ও হয়তো কিছু থাকবে কোথাও।
তখন ও থাকবে ছবি তোমার-আমার।
দেখবে, পারো না একা হৃদয়ে
তাকাতে তুমি আর,
যত বার
তাকাবে দেখবে কেউ আছে
তাকাবার;
অপলক চোখ যেন কার
তোমার চোখের পাশে – হয়ত আমার।
আমার আকাশ নেই
আমার আকাশ নেই তবু তারে পেতে
দাও
দাও এক কণা
সোনালী সন্ধ্যায় আজ একবার বলো শুধু
বলো :' ভুলবো না'।
তারপর ভুলে যেয়ো তুলে নিয়ো দুই
চোখে
নীরব তিমির---
তারপর মুছে যাক এই কথা, এই আলো
এই পৃথিবীর।
তবু চোখে রাখ চোখ ছল হোক আঁকো
ছবি
জলরঙ দিয়ে---
খানিক আকাশ গড়ি ক্ষণিকের আলো-
ছোঁয়া
কথা- দেওয়া নিয়ে।।
হৃদয় আকাশ হয়ে আছে
হৃদয় আকাশ হয়ে আছে।
কোনো এক মৃত নাম নীলিমায় নীল
মেঘের আখর নেই, নীল অনাবিল।
কোনো এক মৃত মন শাদা ছায়াপথ
দূরের তারার ফুল -- বাসি ফুল -- মনের
শপথ।
কোনো মৃত হৃদয়ের স্বাদ
ভোরের আলোর জলে মুছে যাওয়া
চাঁদ।
হৃদয় আকাশ হয়ে আছে
কোনো এক মৃত প্রেম ভুলে যাই পাছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন