পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  #বাঁধনহারা তোমাকে ভালোবাসি বলে এই নয় যে তোমার খারাপ কথাতেও আমি সাই দেবো। তুমি আমায় ছেড়ে গেলে যেতে পারো, কিন্তু... বুকে হাত রেখে বলো তো এমনভাবে কি ভালোবাসা হয়..? হঠাৎ,কারো বিপদের সময়.. তোমার তৃপ্তির স্বাদ মেটাতে যদি আমাকে তোমার ঠোঁটের উপর ঠোঁট লাগিয়ে বসে থাকতে হয়। তাহলে,এমন প্রেমিকাকে আমি ঘেন্না করি। ঘেন্না করি এমন ভাবে ভালোবাসা মানুষদের। প্রিয়তমা,তুমি জানো ভালোবাসা মানে। ভালোবাসা মানে হলো মুক্তি। শিকল খোলা দূর আকাশে উড়তে দেওয়ায় স্বাধীনতা। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাখি হতে দাও। সে উড়ুক,সে খুঁজুক,সে আবিষ্কার করুক এই বাঁধনহারা স্বার্থান্বেষী পৃথিবীর পথের প্রেম সমাধিগুলো কে। যখন সে একসময় সব রহস্য গুলোকে উদঘাটন করবে। তখন সে হাসবে,বিরক্ত হবে,সে কাঁদবে সে ভালোবাসতে শিখবে। কিন্তু সে ছেড়ে যাওয়ার অজুহাত কোনদিন দেবে না। যারা ভালবাসতে জানে না তারা ছেড়ে যায়। সত্যি কারের ভালোবাসা কোনদিন হারায় না। হয়,প্রেমিক মারা যায় নয় তো প্রেমিকা। নিজের মনের মানুষকে তাই পাখি হতে দাও। কারণ পাখিরাও উড়তে পারার একটা সময় পরে বুঝতে পারে, নিজের মনের মানুষের খাঁচার চেয়ে নিরাপদ স্থান... আর এই...
  ভালোবাসি স্মৃতির শহরে কত পুরনো প্রেম রয়েছে পড়ে চাপা। সময় পেরোলে তা যাইরে ভোলা সেই গোলাপ গোঞ্জা খোঁপা। ভোরের শহরের চিলতে রোদে খিদের চোটে তোর ডাকত পেট ফুটপাতেতে দু-পেহালা চা আর আমার ঠোঁটে চার্মিনার সিগারেট। আগে পুরনো আঁচের বর্ণমালা আসতো ন্যাপথলিন মোড়া খামে। গোধূলিতে উড়তাম দুজন এদিকওদিক শিল্পযুগের নৌকো ট্রামে। সবুজ পাতার ঘামের গন্ধে আমার বুকে তোর কাটতো রাত। মনে পড়লে আমায় তোর দরজায় আসে বাসন্তীমরণ বজ্রাঘাত। কাক ভোরেতে দেখতে তোকে হাতের মধ্যে নিতাম প্রাণ। সেই তুই কিনা আমার জন্য জমিয়ে রাখলি অভিমান। শুনশান পাড়ায় কাটছে বছর,কাটছে দিন,কাটছে কত শনিবার। তোর একবারও কি কথা মনে পড়ে না সেই নীল ছাপা শাড়িটার। যদি আসিস গোলদিঘিতে গল্প বলব এক উড়নচন্ডী,বাউন্ডুলের। সেই দূর শহরের গন্ধ আসে তোর ঈষদুষ্ণ ভেজা চুলের। স্মৃতির আঁচলে ঘুণ ধরেছে তাকে ঝাপটে আছে মাকড়সার জাল। তোর বন্দর সম্মুখে তবু হবে না দেখা আগামীকাল। তুই শুধু একবার বল লাবণ্য চোখে যে আমার সাথে ঘুরতে যাবি। ফাগুনের অঞ্জলিতে পরবো তোর দেওয়া সেই পাঞ্জাবি। কিন্তু,তুই সন্ধ্যাতারার মেঠো পথে হঠাৎ থেমে বললি-আসি কই.?হাতটা ধরে বললি-না তো শুধু তোকেই...